কলাপাড়ায় ব্যাচভিত্তিক সামাজিক সংগঠন ‘রয়েল ব্যাচ ২০০০’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় চায়না পার্ক চাইনিজ রেস্টুরেন্টে বন্ধুদের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে প্রভাষক মো. জাহিদুল ইসলাম পাহলোয়ানকে সভাপতি এবং অ্যাডভোকেট গোলাম মর্তুজাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি হাবিবুর রহমান মামুন ও মো. ইব্রাহিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. ইউসুফ ও মো. মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ শিকদার (কালা), সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা) মো. রাশেদ খান (রাসেল), অর্থ সম্পাদক মো. শাহরুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান শাওন।
এছাড়া উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন এস.এম. আব্দুস সাকুর জামান, অ্যাডভোকেট ফারুকুর রহমান বাবু, মলয় দাস, মৃণাল কান্তি দাস ও জি.এম. শাকুর।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
